বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মুনছুর হত্যা মামলা দায়ের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মুনছুর হত্যা মামলা দায়ের


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মুনছুর হত্যার ঘটনায় মুনছুর মোল্যার ছেলে মো. মুকুল মোল্যা বাদি হয়ে (২৩.০৪.২০) রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলায় দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. সামিম মোল্যাকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার নেই। উল্লেখ্য ক্রিকেট খেলা নিয়ে গত মঙ্গলবার দাদপুর গ্রামে ফজর খার ছেলে বক্কার খা ও একই গ্রামের ছলেমান মোল্যার ছেলে কিবরিয়ার সাথে হাতাহাতি হয়। পরে সন্ধ্যায় মারামারিতে আহত ছলেমান মোল্যার চাচা মুনছুর মোল্যা (৬০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। এদিকে মারা যাওয়ার খবর পেয়ে ফজর খা ও তার পক্ষের লোকজনের বাড়িতে লুটপাট চালায় ছলেমান মোল্যার পক্ষের লোকজন। 


বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো.আমিনুর রহমান বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Post Top Ad

Responsive Ads Here