না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন খালাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন খালাসী


নাজমুল হাসান নিরব:

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সফিউদ্দিন খালাসী ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার রাত ৮ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জানা যায় দীর্ঘ দিন যাবৎ তিনি হৃদযন্ত্র রোগে ভুগতেছিলেন। গত ১০ ই এপ্রিল তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এবং গতকাল তার শরীরে একটি অস্ত্রপাচার করা হয়।এবং আজ রাত্রেই তার মৃত্যু হয়।আল্লাহ্  তাকে জান্নাতবাসী করুন।আমিন।তার জনাজা নামাজ সকাল ১১ টায় আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন।তার মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।




সময়/নাজ/২৪/৪/২০২০

Post Top Ad

Responsive Ads Here