জামালপুরে আরো পাঁচজন করোনায় আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৫, ২০২০

জামালপুরে আরো পাঁচজন করোনায় আক্রান্ত


জামালপুরে আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে।


বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

আক্রান্তরা হলেন- জামালপুর সদর উপজেলার ৩২ বছর বয়সী একজন, বকশীগঞ্জের ধানুয়া কামালপুরের ৪৮ বছর বয়সী একজন, একই উপজেলার ২৫ বছর বয়সী একজন ও সরিষাবাড়ীর দুইজন।

সিভিল সার্জন জানান, জেলা থেকে ৯৩ জনের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে একজন ও রাতে চারজনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে ২২ এপ্রিল সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামের বাবা-ছেলে। পরে তাদের নমুনা পাঠানো হলে পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here