ফরিদপুরে ওএমএস এর ৮ বস্তা চাল জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

ফরিদপুরে ওএমএস এর ৮ বস্তা চাল জব্দ


ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় অতি দ্ররিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি(ওএমএস) এর ৮ বস্তা চাল জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।   


বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর বাজারের পাশ দিয়ে একটি ভ্যান বোঝায় করে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চ্যালেঞ্জ জানিয়ে ভ্যানটিকে আটক করে। পর তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই চাল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 


এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মাসুদ রানা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে অম্বিকাপুর বাজারের পাশ থেকে একটি ভ্যানে থাকা ৮ বস্তা চাল জব্দ করি। তবে এ সময় ভ্যান চালক বা ওই চালের মালিককে পাওয়া যায়নি। শুধু জেনেছি জৈনক আক্কাস নামে কোন এক ব্যক্তি এই চাল নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হবে।

Post Top Ad

Responsive Ads Here