ফরিদপুরে তিন স্থান থেকে ভিজিডি এর ২৩ বস্তা চাল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

ফরিদপুরে তিন স্থান থেকে ভিজিডি এর ২৩ বস্তা চাল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে তিন স্থান থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় অতি দ্ররিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি এর ২৩ বস্তা চাল জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।   


বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর বাজারের পাশ দিয়ে একটি ভ্যান বোঝায় করে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চ্যালেঞ্জ জানিয়ে ভ্যানটিকে আটক করে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ভ্যান থেকে ৮বস্তা চাল জব্দ করে। এরপর স্থানীয়দের কথা মতো উত্তর শোভারামপুর এলাকার আক্কাস শেখের বাড়ি থেকে খোলা বস্তাসহ মোট ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া অম্বিকাপুর পুরতান বোর্ড অফিস থেকে আরো ৬ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় এর মূল নায়ক আক্কাস শেখকে এখনো আটক করতে পারেনি পুলিশ। জব্দকৃত চাল থানায় নিয়ে আসা হয়েছে। 


এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক মাসুদ আল ফারুক বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে অম্বিকাপুর বাজারের পাশ থেকে একটি ভ্যানে থাকা ৮ বস্তা চাল জব্দ করি। এরপর উত্তর শোভারামপুর এলাকার আক্কাস শেখের বাড়ি থেকে খোলা বস্তাসহ মোট ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া অম্বিকাপুর পুরতান বোর্ড অফিস থেকে আরো ৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন আক্কাস শেখ দরিদ্রদের কাছ থেকে কম দামে চাল কিনে পরবর্তী সময়ে সেই চাল বেশি দামে বিক্রি করে আসছিলো। আমরা আশা করছি অতি দ্রæত তাকে আটক করতে পারবো। এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here