১০ মিনিটের শিলাবৃষ্টি, দুইশ হেক্টর ধানের ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০

১০ মিনিটের শিলাবৃষ্টি, দুইশ হেক্টর ধানের ক্ষতি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর, চাপরতলা, বুড়িশ্বর, ফান্দাউক ইউপির হাওরাঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে। ১০ মিনিটের শিলাবৃষ্টিতে হাওরের ২২৫ হেক্টর জমির পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার জানান, শিলাবৃষ্টিতে গোয়ালনগরের একশ হেক্টর, নাসিরনগর সদর, বুড়িশ্বর ও চাপরতলার ২৫ হেক্টর, ফান্দাউক ইউপির ৫০ হেক্টর জমির পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়বে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নাসিরনগরে ১৭ হাজার ২৮৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভাল ফলন হয়েছে। এখন পর্যন্ত ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, পকা ধান দ্রুত না কাটলে বৈরি আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন।




সময়/দেশ২৩৪২০২০

Post Top Ad

Responsive Ads Here