ভাগনের মুগুরের আঘাতে খালা নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৬, ২০২০

ভাগনের মুগুরের আঘাতে খালা নিহত


নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাগনে জামালের মুগুরের আঘাতে খালা নিহত হয়েছেন। এ ঘটনায় জামালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


রোববার সন্ধ্যায় ওই উপজেলার বাকলজোরা ইউপির ছোটকাঠুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত নীলবানু ওই গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালাতো বোন রুবির সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব হয় জামালের। রুবির মা নীলবানু দ্বন্দ্ব থামাতে এলে মুগুর দিয়ে তার মাথায় আঘাত করেন জামাল। এতে ঘটনাস্থলেই নীলবানু মারা যান। ওই সময় রুবি ও তার মেয়ে ইশিতাকেও পিটিয়ে আহত করেন জামাল। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রতিবেশীরা।

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মেয়ে ও নাতনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।




সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here