ফরিদপুরে দুইদিনে চরাঞ্চলে পনেরশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে ইউএনও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

ফরিদপুরে দুইদিনে চরাঞ্চলে পনেরশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে ইউএনও

ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাসে বিপর্যস্ত খেটে খাওয়া হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন। গত দুইদিনে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পদ্মানদীর দুর্গম চরাঞ্চলের পনেরশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা। হতদরিদ্র পরিবার গুলোর মাঝে প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  সরকার দেয়া মানবিক সহায়তা ছাড়াও ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান নিজ উদ্যোগে আরো কিছু সাহায্য ব্যক্তিগত ভাবে তিনি করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি তৈল, ২ কেজি পিয়াজ, ১টি কুমড়া ইত্যাদি। 

বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে পদ্মানদীর দুর্গম চরাঞ্চলের ডিগ্রিচর ইউনিয়নের গোলডাঙ্গী, মুন্সীডাঙ্গী, পালডাঙ্গী, মোহন মিয়ার হাট, ৩৮ দাগ, আইজদ্দিন মাতুব্বর ডাঙ্গী, ধলার মোড়সহ বিভিন্ন চরাঞ্চলে এলাকায় ট্রলারযোগে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ত্রানসামগ্রী পৌছে দেয়া হয় এসময়।

সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা জানান, পনেরশত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলুসহ কাঁচা সবজী বিতরণ করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সার্বক্ষণিক দরিদ্র্য খেটে খাওয়া মানুষের পাশে রয়েছি আমরা।

তিনি আরো বলেন, উপজেলার বারোটি ইউনিয়নে প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত মানবিক সহায়তা বিতরন কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য জনপ্রতিনিধি, স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং ট্যাগ অফিসার(সরকারি কর্মকর্তা) উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম দেখ ভালো করছেন। আমি নিজেও প্রতিটি ইউনিয়নে এসব কার্যক্রমে যাচ্ছি।

ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন কেউ না খেয়ে থাকবে না। সকলের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। আমার ইউনিয়নে যারা নিম্ন মধ্যবিত্ত কারো কাছে কিছু চাইতে পারছেন না ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারছেন না সত্যিকার সমস্যাগ্রস্থ পরিবার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন। আমার তাদের সকলের খাবার পৌঁছে দেব। 


এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্যরা।

Post Top Ad

Responsive Ads Here