ফরিদপুরে ১৭টি চেকপোষ্ট বসিয়ে সারাদেশের সাথে সকল যোগাযোগ বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

ফরিদপুরে ১৭টি চেকপোষ্ট বসিয়ে সারাদেশের সাথে সকল যোগাযোগ বন্ধ

ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুর জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তির আলোকে জেলা পুলিশ বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে গতকাল থেকে। এরই মাঝে জেলার প্রধান প্রধান মহাসড়ক গুলোতে অন্য সব জেলার সাথে সংযোগ বিছিন্ন করতে ১৭টি চেক পোষ্ট বসিয়ে সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশের কঠোরতায় কার্যত বন্ধ হয়েগেছে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের সকল ধরনের যানবাহন ও ব্যক্তি পর্যায়ে আসা যাওয়া। এছাড়া শহরের প্রবেশের প্রধান প্রধান সড়কগুলো মুখে ৩০টি স্থানে সকাল থেকে অবস্থান নেয় পুলিশ বাহিনীর সদস্যরা। তবে জরুরী প্রয়োজনীয় যোগাযোগ ও নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, আমরা সকলকে বারবার বুঝাচ্ছি যে আপনার অকারণে যেনো আপনার পরিবার সহ সমাজের সাধারণ মানুষ ঝুঁকিতে না পরেন আপনার কারনে। সকলকে বাড়িতে থাকতে বলছি। তিনি বলেন জেলার প্রধান প্রধান মহাসড়ক গুলোতে অন্যসব জেলার সাথে সংযোগ বিছিন্ন করতে ১৭টি চেক পোষ্ট বসিয়ে অপ্রয়োজনীয় আসা যাওয়া বন্ধ করা ও গণ পরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। শুধু নিত্য প্রয়োজনীয় দোকানপাট সকাল ৭টা থেকে ১টা পর্যন্ত খোলা রাখা যাবে।  শুধুমাত্র জীবন রক্ষাকারী ঔষধের দোকানের উপর এ ধরনের কোন বিধি নিষেধ নেই।
 

ফরিদপুরের করোনা চিত্র : - 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.  সাইফুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ০৮ জনকে। গত ২৫ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। এ যাবৎ কোয়ারেন্টাইনে ছিলেন ১৭৫৯ জন। ছাড়পত্র পেয়েছেন ১৫৩৩ জন। 


গত দুইদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ০৪ জন। এর মধ্যে ০৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আজ বাকি ০১ জনের নমুনা পাঠানো হবে। এ পর্যন্ত ৩৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

Post Top Ad

Responsive Ads Here