বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীর জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীর জরিমানা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতারবাজার ও ময়েনদিয়া বাজারে মঙ্গলবার (১৪.০৪.২০) ৪ ব্যবসায়ীকে দোকান খোলা রাখার অপরাধে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। সকাল ১০থেকে দুপুর ১টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। 

আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে চিতার বাজারে দোকান খোলা রাখায় কসমেটিক্স ব্যবসায়ী বিশ্বাসজিতকে ২হাজার, নজরুল ইসলামকে ৫শ, স্বর্ণ ব্যবসায়ী সুজন দেব নাথকে ১ হাজার ও ময়েনদিয়া বাজারের ব্যবসায়ী শুশান্ত কুমারকে ৪ হাজার টাকা জরিমানা করেন।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২০১৮ সালের ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here