ফরিদপুরে ভাবনা বাড়িয়ে তুলেছে ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতদের নিয়ে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুরে ভাবনা বাড়িয়ে তুলেছে ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতদের নিয়ে

 

ফরিদপুর প্রতিনিধি ::
ফরিদপুরে চলছে অঘোষিত লকডাউন এরই মাঝে ফরিদপুর বাসির ভাবনা বাড়িয়ে তুলিয়েছে ঢাকা ও নারায়গঞ্জ থেকে ফরিদপুরে আসা মানুষদের নিয়ে। গত কয়েকদিন ধরে তারা পায়ে হেটে ও ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন পরিবহনে এ দুইটি জেলা থেকে ফরিদপুর এসেছে। তবে এদের সঠিক কত সংখ্যা তা নিরুপন করা করতে পারেনি প্রশাসন। বোয়ালমারী ও সদর উপজেলাসহ অন্য উপজেলাগুলোতে পোষাক শ্রমিকেরা বাড়িতে এসেছে। এদের মধ্যে কেউ কেউ অসুস্থ্যও আছে। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ৮-১০টি বসতবাড়ি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। তবে তারা এ লকডাউন মানছে না বলে জানাগেছে। এদিকে জেলার অনেক এলাকায় সচেতন এলাকবাসী নিজেরাই নিজেদের এলাকা লকডাউন করে দিয়েছে। প্রশাসন রয়েছে কড়া পাহাড়ায় জেলা জুরে। 


গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২৪ জনকে। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। এ যাবৎ কোয়ারেন্টাইনে ছিলেন ১৮৩২ জন। ছাড়পত্র পেয়েছেন ১৬৪৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৮৭জন।    


এ পর্যন্ত জেলায় ৬১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও আসেনি।

Post Top Ad

Responsive Ads Here