ফরিদপুর জেলা কারাগারের ২২৭ কয়েদীর মুক্তির উদ্যোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুর জেলা কারাগারের ২২৭ কয়েদীর মুক্তির উদ্যোগ


ফরিদপুর প্রতিনিধি :
র্দীঘদিন কারাভোগী কয়েদী এবং লঘু অপরাধের কয়েদী ও হাজতিদের তালিকা করে তাদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর জেলা কারাগার থেকে ২২৭জনের একটি তালিকা আইজি প্রিজন এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে প্রতিটি কারাগার থেকে ছয় ক্যাটাগরি বন্দিদের একটি তালিকা চেয়ে পাঠানো হয় আইজি প্রিজনের কাছ থেকে। সেই তালিকার ভিত্তেতে ফরিদপুর কারাগারের ওই ২২৭জনের তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে গত সপ্তাহে।


ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বলেন, আমাদের কাছে যেসব ক্যাটাগরিতে তালিকা চাওয়া হয়েছিল তা পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে রবিবার পর্যন্ত এ ব্যাপারে নতুন করে কোন নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here