ফরিদপুরে সামাজিক দুরত্ব বজায় না রেখে বিতরণ করা হচ্ছে ত্রাণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

ফরিদপুরে সামাজিক দুরত্ব বজায় না রেখে বিতরণ করা হচ্ছে ত্রাণ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর মিনিবাস মালিক গ্রæপের আয়োজনে দরিদ্র পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সামাজিক দুরত্ব না মেনেই। সোমবার দুপুরে শহরের পুরাতন বাস ষ্ট্যান্ডে তারা এ ত্রাণ সামগ্রী বিতরণ কওে গাদাগাদি করে। এদিকে শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসষ্ট্যান্ডে সামাজিক দুরত্ব না মেনে করোনার ঝুকিঁ নিয়ে ত্রাণ বিতরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে।

ত্রাণ বিতরণ কালে ফরিদপুর মিনিবাস মালিক গ্রæপের আহবায়ক শ্যামল চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক কালিপদ সাহা, সদস্য দিল মোঃ দিলু, জেলা আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ উপস্থিত ছিলেন।

পরে জেলার সাড়ে চারশত পরিবহন শ্রমিকের প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ৫ কেজি আলু, ১ কেজি করে তেল, লবন, ডাল ও একটি সাবান দেওয়া হয়।

উল্লেখ্য ফরিদপুরে ত্রাণ বিতরণ কালে বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। আর এমন ভাবে ত্রাণ বিতরণ করায় স্বাস্থ্য ঝুকিঁর প্রশ্ন বড় করে দেখা দিয়েছে জেলায়।



Post Top Ad

Responsive Ads Here