বোয়ালমারীতে মধ্যবিত্তদের কথা ভাবছে পুলিশ, ফোন পেলেই খাদ্য সামগ্রী তাদের ঘরে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২০

বোয়ালমারীতে মধ্যবিত্তদের কথা ভাবছে পুলিশ, ফোন পেলেই খাদ্য সামগ্রী তাদের ঘরে


 ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :

ফরিদপুরের বোয়ালমারী থানার ওসিকে কর্মহীন কোন মধ্যবিত্ত পরিবার থেকে ফোন দিলেই গোপনে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে পৌঁছে দিচ্ছেন ওসি আমিনুর রহমান। আর এ বিষয়টি গোপন রেখে করা হচ্ছে। সামাজিক অবস্থার কথা বিবেচনা করে তাদের নাম ঠিকানা গোপন রাখা হচ্ছে। আর এ সব খাদ্য সামগ্রী পুলিশের নিজেদের অর্থায়নে দেওয়া হচ্ছে বলে জানাগেছে জেলা পুলিশ সূত্রে। 

জানা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবার পারছে না সবার সামনে যেয়ে খাদ্য সামগ্রী আনতে। যার কারণে তাদের পড়তে হচ্ছে খাদ্য সংকটে। এই অবস্থায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (পিপিএম) এর নির্দেশে বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান ওই সব মধ্যবিত্ত পরিবারের কাছে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। 

গত দুইদিনেে একশতটির বেশি মধ্যবিত্ত পরিবারকে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ওসি নিজে। 

 

এ ব্যাপারে ওসি মো. আমিনুর রহমান বলেন, আমার এসপি স্যার মো. আলিমুজ্জামান (পিপিএম) এর নির্দেশে খাদ্য সামগ্রী সরাসরি তাদের ঘরে গিয়ে দিয়ে আসা হচ্ছে। আর এ বিষয়টি করা হচ্ছে একেবারে গোপনে।

তিনি বলেন স্যারের নির্দেশ কোন মধ্যবিত্ত পরিবার থেকে ফোন আসলে তা গোপন রেখে গোপনে তার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসতে হবে। আমরা স্যারের সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করে চলছি।

Post Top Ad

Responsive Ads Here