করোনা আক্রান্ত যুবক পলাতক, মাইকিং করে খুঁজছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

করোনা আক্রান্ত যুবক পলাতক, মাইকিং করে খুঁজছে পুলিশ


সময় ডেস্ক/ঢাকা:

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া নাজমুল নামে এক যুবক পলাতক রয়েছেন। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা বিভাগের এডিসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Post Top Ad

Responsive Ads Here