রাসেল ভাইপার সর্প দংশনে কৃষকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০২০

রাসেল ভাইপার সর্প দংশনে কৃষকের মৃত্যু



নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের বাঞ্চারাম বিশ্বাসের ডাঙ্গী গ্রামের মৃত শেখ ফেলুর ছেলে শেখ আইনদ্দিন (৩৫) ফসলী মাঠে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সর্প দংশনের তিনদিন পর গত সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৩ এপ্রিল ওই কৃষক উপজেলা পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের ছমির বেপারী ডাঙ্গী গ্রামের আবাদি ইরি ধান ক্ষেতে কীটনাশক ওষুধ স্প্রেকালে সর্প দংশনের শিকার হয়। ওই দিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয় এবং তিনদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

উপজেলার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান, “ পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নে নিহত পরিবারের পূর্ব বসতি ছিল। পদ্মা নদীর ভাঙনে বসতভিটে বিলীন হওয়ার পর গত ক’বছর আগে নিহতর পরিবারটি অপর পারের গাজীরটেক ইউনিয়নের বাঞ্চারাম বিশ্বাসের ডাঙ্গী গ্রামে বসবাস শুরু করেছে। তাই ঘটনার দিন পদ্মা নদীর অপর পারে আবাদি ইরি ধান ক্ষেতে কীটনাশক ওষুধ দিতে গিয়ে ওই কৃষক পায়ে রাসেল ভাইপার সর্প দংশনের শিকার হয় এবং পায়ের ক্ষত নিয়ে তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here