করোনা আতঙ্কের সুযোগে রমরমা গাঁজার ব্যবসা, ৭৮ কেজিসহ আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

করোনা আতঙ্কের সুযোগে রমরমা গাঁজার ব্যবসা, ৭৮ কেজিসহ আটক ১



করোনা আতঙ্কের সুযোগে রমরমা গাঁজার ব্যবসা চালাচ্ছেন আব্দুল আলিম নামে এক মাদক ব্যবসায়ী। বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এ মাদক ব্যবসায়ীকে ৭৮ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব।

উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড় থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১, সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য জানান।

মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, বুধবার রাতে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে র‌্যাব-১ এর একটি অভিধানিক দল মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় টাঙ্গাইলগামী দুইটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে টাঙ্গাইলের ধনবাদি থানাধীন কেন্দুয়া বাজার এলাকার আব্দুল সামাদের ছেলে আব্দুল আলিমকে আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়। মাদকদ্রব্য আনা নেয়ার কাজে ব্যবহৃত পিকআপভ্যান দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here