করোনায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তার জানাজা পড়ালেন এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

করোনায় মারা যাওয়া পুলিশ কর্মকর্তার জানাজা পড়ালেন এমপি


করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ কর্মকর্তা আব্দুল খালেকের জানাজার নামাজ পড়ান বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন। জানাজা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মরহুমের নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালি গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

মরহুম আব্দুল খালেকের জানাজ নামাজে অংশগ্রহণ করেন- বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন, বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু প্রমুখ। এছাড়াও জানাজার নামাজে অংশগ্রহণ করেন মরহুমের স্বজনরা। 

এরপর মরহুমের ছেলে-মেয়ে এবং স্ত্রীসহ স্বজনদের সঙ্গে কথা বলেন এমপি ও এসপিসহ উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তারা মরহুমের স্বজনদের সান্তনা দেওয়ার পাশাপাশি বিপদ-আপদসহ সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের পরিবারকে নগদ অর্থসহ খাদ্যসহায়তা প্রদান করা হয়।






সময়/দেশ

Post Top Ad

Responsive Ads Here