রাজবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের পাশে দাড়ালেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

রাজবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পরিবারের পাশে দাড়ালেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা


রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য কৃষক আমিরুল মন্ডলের পাশে দাড়িয়েছেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও ফরিদুপর অঞ্চলের প্রধান সমন্বয়কারী, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। কৃষক আমিরুল মন্ডল চন্দনী ইউনিয়নের ঘোরপালান এলাকার খালেক মন্ডলের ছেলে।

শুক্রবার দুপুরে চন্দনী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ্য কৃষক আমিরুল মন্ডলের হাতে সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও ফরিদুপর অঞ্চলের প্রধান সমন্বয়কারী, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের প্রতিনিধি হিসেবে সিনিয়ার সাংবাদিক করিম ইসহাক ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল আলম চেীধুরী সিরাজ।

এ সময় চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল আলম চেীধুরী সিরাজ বলেন, হত ৩ এপ্রিল রাতে অগ্নিকান্ডে কৃষক আমিরুলের রান্না ঘর, গরু রখার ঘর ও একটি সাড় গুরু পুরে মারা যায়। এতে সেই ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হয়, এ ব্যপারে আমি ফেইসবুকে একটি স্টাটাস দিলে সেটি দেখার পর কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক তার পাশে দারাতে ইচ্ছা পোষন করেন। এবং রাজবাড়ীর সিনিয়ার সাংবাদিক সময় টিভির প্রতিনিধি করিম ইসহাক কে দিয়ে নগদ ১০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন যা হস্তান্তর করা হইলো। এই নগদ অর্থ ক্ষতিগ্রস্থ কৃষকের অনেক উপকারে আসবে বলেও জানান তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক, বলেন কৃষকলীগ সারাদেশের মানুষের কথা ভাবে। দেশের এই দুর্যোগে সারাদেশেই কৃষক লীগের নেতৃবৃন্দ দুস্থ্য মানুষের পাশে দাড়াচ্ছে। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে সেখানে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন করার চেষ্টা করছি। শুধু তাই নয় আমাকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের এক কৃষক খাবারের জন্য ফোন করলে তাকে পনের দিনের খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে।



সময়/দেশ/নাজ/১-৫-২০২০

Post Top Ad

Responsive Ads Here