যশোরে ২০ স্কুলছাত্রীর মাঝে সাইকেল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

যশোরে ২০ স্কুলছাত্রীর মাঝে সাইকেল বিতরণ


সময় সংবাদ ডেস্ক//
যশোর সদর উপজেলার বাজে দূর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০ স্কুলছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। সদরের দেয়াড়া মডেল ইউপির উদ্যোগে রোববার দুপুরে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। 

সাইকেল হাতে পেয়ে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জবা খাতুনের ভাষ্য, স্কুল থেকে দুই কিলোমিটার দূরে এড়েন্দা গ্রামে বাড়ি। বাড়ি থেকে প্রতিদিন হেঁটে স্কুলে যাওয়া-আসা করতে হয়। সড়কে ভ্যান চলাচল করলেও প্রতিদিন ভাড়া দেয়া দিনমজুর বাবার পক্ষে সম্ভব হয় না। যে কারণে বেশিরভাগ দিনে হেঁটেই স্কুলে যাওয়া-আসা করতে হয়। এতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা সময় নষ্ট হয়। অনেক কষ্ট হয়ে যায়। এই সাইকেলটা পেয়ে সেই কষ্ট দূর হলো। এখন ইচ্ছামত স্কুলে আসা-যাওয়া করতে পারবো। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদফতর যশোরের উপ-পরিচালক কামরুল আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। 

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনছুর আলী, ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ। 

বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, নারী শিক্ষা এগিয়ে নেয়ার জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিএসপি প্রকল্পের টাকা থেকে এক লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ২০টি বাইসাইকেল কিনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেয়েদের মাঝে বিতরণ করা হয়।



Post Top Ad

Responsive Ads Here