বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়ালো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়ালো


সময় সংবাদ ডেস্ক//
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ছয় লাখের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এক লাখ ৪২ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে ৭৮ হাজার ৮১৭ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৫১৯ জন। এর মধ্যে ছয় লাখ পাঁচ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮৬ লাখ ৩৬ হাজার ৮১৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারো নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।



Post Top Ad

Responsive Ads Here