গাংনীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ী আটক



মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরের গাংনীতে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতক শুক্রবার দিবাগত রাতে গাংনী উপজেলার জোড়পুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে দুইশ’পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জুলফিকার আলী জানান,জোড়পুকুর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে জোড়পুকুর গ্রামের সামছুদ্দীন মিয়ার ছেলে আব্দুল হামিদ (৫০),করমদী বনপাড়ার শাহজামালের ছেলে শাহিন মিয়া (৩০) ও করমদী মধ্যে পাড়ার মতিয়ার রহমানের ছেলে জয় আহমেদ (২৪ কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইশ’পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জুলফিকার আলী আরো জানান. আটককৃতরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here