জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশে মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশে মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


মেহের আমজাদ,মেহেরপুর//
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র নির্দেশে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছা চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে অটোরিকশা,ভ্যান চালক, মোটর সাইকেল আরোহীসহ সাধারণ পথচারীদের মাঝে ৩’শ গাছের চারা বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহীন বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আপনারা জানেন বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। তাই মেহেরপুর শহরকে সুন্দর রাখতে হলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমরা শহরের বিভিন্ন স্থানে ঔষধি, বনজ, ও ফলজ (তিন) প্রজাতির গাছ রোপন ও বিতরণ করছি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান,সদর থানার কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল,পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল,শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি মজিবুল হক মিলন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজিব, সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ  লিটিল,গাংনী উপজেলার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা পলেন, রাজু, সুজন, জাহিদ, আলামিন, মনি  প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here