মেহেরপুরে নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

মেহেরপুরে নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত


মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ৩ জন মেহেরপুর সদরের এবং ২ জন মুজিবনগর উপজেলার। জেলায় মোট আক্রান্ত ১২০ জন। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৩৩ জনের রিপোর্ট এসেছে যার ৫টি পজিটিভ  ও বাকি ২৮ জনের নেগেটিভ রিপোর্ট । নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর ৩ টি এবং মুজিবনগর উপজেলায় ২টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ১শ ৫৪ জনের মধ্যে ১২০টি পজেটিভ এর মধ্যে ৭২ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৬ জন।

Post Top Ad

Responsive Ads Here