মেহেরপুরে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৭, ২০২০

মেহেরপুরে মাস্ক না পরায় ১২ জনকে জরিমানা

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর শহরে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করে। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে আমাদের বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যারা মেহেরপুর শহরের ভিতরে মাস্ক ছাড়া চলাচল করছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং কিছু কিছু মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন করোনা ভাইরাস যখন থেকে বাংলাদেশে আক্রমণ করেছে তখন থেকে মেহেরপুর জেলাবাসীকে সতর্ক করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পরে যারা ঘোরাফেরা করছে তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়েছে।দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন এ এস আই শহিদুল, সোহাগ, সুমন প্রমুখ

Post Top Ad

Responsive Ads Here