উত্তরায় সুইচ দেয়া মাত্রই দরজা খুললেও ছিল না লিফট, পা বাড়িয়ে মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

উত্তরায় সুইচ দেয়া মাত্রই দরজা খুললেও ছিল না লিফট, পা বাড়িয়ে মৃত্যু


সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর উত্তরায় লিফট দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান হোসেনের স্ত্রী সালমা পারভীনের মৃত্যু হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান জানান, সালমা পারভীন বিকেল ৫টার দিকে লিফটে ওঠার জন্য সুইচে চাপ দেন। এতে লিফটের সামনের দরজা খুললেও লিফট না আসায় তিনি পা বাড়িয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার রাতে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, লিফটে উঠার জন্য পা সামনে বাড়ানো মাত্রই সেলিনা পারভীন নিচে পড়ে যান। তিনি ভেবেছিলেন লিফট এসেছে। অথচ লিফট ছিল নিচে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। 


Post Top Ad

Responsive Ads Here