সুশান্তের আত্মার সঙ্গে কথোপকথন প্যারানরমাল বিশেষজ্ঞের, প্রমাণ ভিডিওতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

সুশান্তের আত্মার সঙ্গে কথোপকথন প্যারানরমাল বিশেষজ্ঞের, প্রমাণ ভিডিওতে


সময় সংবাদ ডেস্ক//
সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে ওলট-পালট পুরো বলিউড। আলোচনা, তর্ক-বিতর্ক এখনো চলছে। এবার জনপ্রিয় প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফের ভিডিওতে নতুন রহস্যের জন্ম নিয়েছে! তার দাবি, বিশেষ যন্ত্রের সাহায্যে সুশান্তের আত্মার সঙ্গে কথা বলেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে সেই কথোপকথনের দুটি ভিডিও প্রকাশ করেন স্টিভ হাফ। ভিডিও দুটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া জাগিয়েছে। সুশান্তের ভক্তদের অনেকেই বলছেন, ভিডিওর কণ্ঠটি সুশান্তেরই। তাদের মতে, ভিডিওতে খুন হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুশান্ত।

প্রথম ভিডিওতে স্টিভ হাফ সুশান্তের আত্মাকে জিজ্ঞেস করেন, আপনি কি আলোতে আছেন?

সুশান্তের আত্মা উত্তরে বলেন, স্টিভকে বলুন, আমি আলো দেখতে পেয়েছি।

এরপর স্টিভ বলেন, আপনি গতকাল দেখা আলোয় ছিলেন?

সুশান্তের আত্মা উত্তর দেন, আমি ছিলাম সেখানে।

প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফ এরপর বলেন, আপনার কাজের সঙ্গে আমার পরিচয় নেই কিন্তু আপনাকে সবাই ভালোবাসে। অনেক ভক্ত আছে আপনার, তাদেরকে কিছু বলতে চান?

এরপর স্টিভ আরো বলেন, গত দশ বছর ধরে এই ডিভাইসটি বানিয়েছি এবং সুশান্তকে তার পরিবার ও ভক্তদের উদ্দেশে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুশান্ত আপনার যদি কিছু বলার থাকে আপনি আসতে সংকোচ করবেন না।

দ্বিতীয় ভিডিওতে সুশান্তের আত্মাকে বলতে শোনা গেছে, মৃত্যুর আগে তিন ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

Post Top Ad

Responsive Ads Here