করোনা টেস্ট করতে গিয়ে চার বছর আগে হারানো ছেলেকে খুঁজে পেলেন মা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

করোনা টেস্ট করতে গিয়ে চার বছর আগে হারানো ছেলেকে খুঁজে পেলেন মা!

সময় সংবাদ  ডেস্ক//
চার বছর আগে সাত বছরের ছেলেকে হারিয়েছিলেন মা। অবশেষে করোনা মিলিয়ে দিল মা-ছেলেকে। সম্প্রতি করোনাভাইরাস টেস্ট করাতে গিয়ে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটেছে এ ঘটনা। পথ শিশু ও অনাথ বাচ্চাদের করোনা টেস্ট করা হচ্ছিলো 'মুসকান কোভিড-১৯' নামক একটি প্রজেক্টের মাধ্যমে। সেখানেই এই হারিয়ে যাওয়া শিশুর খোঁজ পাওয়া যায়।

২০১৬ সালে পশ্চিম গোদাবরী ড্রিস্টিক্টে থাকতেন শিশুটির মা বব্বা শ্রী ললিতা। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে ক্ষেতে কাজ করে সংসার চালাতেন। এছাড়াও পেট চালাতে অন্য কাজও করতেন তিনি। কিন্তু ২০১৬ সালে তার বছর সাত বয়সের বড় ছেলেটি হারিয়ে যায়। বিজয়েন্দ্র রেলওয়ে স্টেশনে এই শিশুটিকে ২০১৬ সালে খুঁজে পায় পুলিশ। তখন সে তার বাড়ির ঠিকানা বলতে পারে না। পরে তাকে একটি অনাথ আশ্রমে রাখা হয়েছিলো।

জানা গেছে, বাচ্চাটিকে কিডন্যাপ করে বিহারে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানে জোর করে তাকে দিয়ে শ্রমিকের কাজ করানো হচ্ছিলো। পরে সেখান থেকেই পালিয়ে ট্রেনে উঠে পড়ে সে। এবং বিজয়েন্দ্র স্টেশনে তাকে খুঁজে পায় পুলিশ। টানা চার বছর পরিবার ছাড়া ছিল সে। সম্প্রতি কোভিড-১৯ টেস্ট করাতে গেলে বাচ্চাটি বলে সে পালাকল্লু গ্রামের কাছে থাকত। এই খবর জানার পর তারা বাচ্চাটিকে নিয়ে যায় সেই গ্রামে। সেখানেই নিজের সন্তানকে দেখে চিনতে পারেন মা।

পুলিশ জানিয়েছে, তারা সেই সময় এরকম ১০টা বাচ্চাকে উদ্ধার করে। যাদের জোর করে বিহারে কাজে লাগানো হচ্ছিলো। তবে এই বাচ্চাটি তার মাকে ফিরে পাওয়ায় খুশি সবাই। এছাড়াও 'মুসকান কভিড ১৯' প্রজেক্টের সফলতাও বেশ। ৭২ ঘণ্টার মধ্যে তারা ২,৭৩৯টি বাচ্চার টেস্ট করাতে সক্ষম হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here