দেশে একদিনে করোনায় ৫০ মৃত্যু, আক্রান্ত ২৯২৮ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২০, ২০২০

দেশে একদিনে করোনায় ৫০ মৃত্যু, আক্রান্ত ২৯২৮


সময় সংবাদ ডেস্ক//
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন দুই হাজার ৬৬৮ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭ হাজার ৪৫৩ জন। 

সোমবার বেলা আড়াইটার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট এক লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

দেশে  গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


Post Top Ad

Responsive Ads Here