১৮ যাত্রী নিয়ে সুনামগঞ্জে নৌকাডুবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৯, ২০২০

১৮ যাত্রী নিয়ে সুনামগঞ্জে নৌকাডুবি


সময় সংবাদ ডেস্ক//
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে মো. তৌফিক মিয়া নামে এক চা বিক্রেতা নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউপির খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউপির পাটলাই নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউপির নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দ্যেশে রওনা করে। পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ ধমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।  এরপর সবার চিৎকার শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা গিয়ে ১৭ জনকে উদ্ধার করলেও তৌফিক মিয়া নিখোঁজ রয়েছে।  

রাত ১১টা পর্যন্ত স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ চালালেও তাকে পায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই আবু মোছা।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, রাত ৯টার দিকে পাটলাই নদীতে একটি নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 



Post Top Ad

Responsive Ads Here