সময় সংবাদ ডেস্ক//
পাঠাও এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের জানাজা নিউইয়র্ক সময় রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে।
এদিকে ফাহিম সালেহর জানাজা ও সমাহিত করার আয়োজনে সাংবাদিকদের উপস্থিতির অনুমোদন নেই।
জানা গেছে, আইনশৃখংলা বাহিনী ও গোয়েন্দা বিভাগ থেকে নিহত ফাহিমের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা না বলারও উপদেশ দেয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেয়া উপদেশ পালন করছেন ফাহিমের পরিবার। পরিবারের পক্ষ থেকে তার খালাত বোন যিনি প্রথম ফাহিমের মৃতদের তার অ্যাপার্টমেন্টে আবিস্কার করেন তিনি এবং ফাহিমের ছোট বোন পুলিশের সঙ্গে সব রকম যোগাযোগ ও সহযোগিতা করছেন বলেও জানা গেছে।
ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউইয়র্কে পৌঁছেছেন।

