ফরিদপুরে জাতীয় শোক দিবসে মৌন শোক অবস্থান কর্মসুচী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০

ফরিদপুরে জাতীয় শোক দিবসে মৌন শোক অবস্থান কর্মসুচী


 

ফরিদপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১৫ মিনিটের মৌন শোক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। 


শুক্রবার বেলা ১১টা থেকে ১১.১৫ মিনিট পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।  


এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি উপাধ্যক্ষ অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, সাধারণ সম্পাদক অরুণ কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক শংকর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, কোতয়ালী থানা কমিটির সভাপতি শিতাংশু কুমার(কিংকর), সাধারণ সম্পাদক এ্যাড. চিরঞ্জীব কুমার রায়, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, সহ-সভাপতি বিধান চন্দ্র সাহা, জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক গৌতম ভদ্র প্রমূখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here