দেশে একদিনে আরো ৩৪ মৃত্যু, আক্রান্ত ২৭৬৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০

দেশে একদিনে আরো ৩৪ মৃত্যু, আক্রান্ত ২৭৬৬

সময় সংবাদ ডেস্ক//
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৫৯১ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৬০টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৫২ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here