কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ২ পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৪, ২০২০

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ২ পুলিশ

সময় সংবাদ ডেস্ক//
ভারতের কাশ্মীরে শুক্রবার সকালে পুলিশের টহলদারি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। ওই হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো এক পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীনগরের উপকণ্ঠে নওগামে বাইপাসের কাছে হামলার শিকার হয় পুলিশের ওই দলটি। ওই হামলায় তিন পুলিশ আহত হওয়ার পরে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দুই জনের।

টুইটারে কাশ্মীর পুলিশ জানিয়েছে, হামলার পরে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

জানা গেছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে উপলক্ষে গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরেও বাড়ানো হয়েছে নজরদারি। তবে এরমধ্যেই এই হামলা চালালো জঙ্গিরা।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা ক্ষেত্রে আরো কড়াকড়ি করার ক্ষেত্রে জোর দেয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীরের সব জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে বলেও জানায় তারা।


Post Top Ad

Responsive Ads Here