নিক্সন চৌধুরীর হাত ধরে চরভদ্রাসনে নৌকার প্রথম উপজেলা চেয়ারম্যান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১১, ২০২০

নিক্সন চৌধুরীর হাত ধরে চরভদ্রাসনে নৌকার প্রথম উপজেলা চেয়ারম্যান



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দীর্ঘ ৩৭ বছর পর আওয়ামীলীগের সম্মলিত প্রচেষ্টায় নৌকার উপজেলা চেয়ারম্যান হলেন আলহাজ্ব কাউছার মেল্যা।


চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে এমপি নিক্সন চৌধুরীর সমর্থনে নৌকার প্রার্থী কাউছার আজ ১০ই অক্টোবর বিশাল ভোটের ব্যাবধানে জয়ী হয়েছে। জানা যায়,আওয়ামীলীগ নেতা কাজী জাফরউল্লার নেতৃত্বে বিগত তিন বার নির্বাচন করেও জয় লাভ করতে পারেরি আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী। এবং এই সময় উপজেলা আওয়ামীগের মধ্যে ভাঙ্গন দেখা দেয়।এরি মধ্যে উক্ত আসনে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাপর ২বার  নির্বাচিত হয় তারুন্যের প্রতিক,আওয়ামী পরিবারের সন্তান জনপ্রীয় ব্যাক্তিত্ব্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী। তারই হাত ধরে সু-সংগঠিত হয় পার্শবর্তী সদরপুর ও ভাঙ্গা উপজেলা।


এই নির্বাচনেও নৌকার বেহাল দশা ছিল। তিনি তার মনোনিত প্রার্থীকে নিবার্চন থেকে সরিয়ে নৌকাকে পূর্ণাঙ্গ সমর্থন করেন। ঘুরে যায় নৌকার চাকা।স্বাধীনতার পরে এই প্রথম চরভদ্রাসন উপজেলায় নৌকার চেয়ারম্যান।


সারাদিন ব্যাপী জনসমাগমে মুখরিত হয়ে উঠে নিবাচনের মাঠ। নৌকার প্রার্থী আলহাজ্ব হাফেজ কাউছার  নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কে এম ওবায়দুল বারী দীপু খানের চেয়ে ১১ হাজার ১৮২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পেয়েছেন পাঁচ হাজার ৩৪৬ ভোট। ২২টি কেন্দ্রের মধ্যে ২১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বাকি একটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।


এছাড়া টেলিফোন প্রতিক নিয়ে মাসুদ রানা পেয়েছেন ৯৭৩ ভোট, মোটরসাইকেল প্রতিক নিয়ে মো:খবিরউদ্দিন শেখ পেয়েছেন ৫৬৪ ভোট, দোয়াত-কলম প্রতিক নিয়ে ফয়সাল হাসান পেয়েছেন ৩৪৪ ভোট।


উল্লেখ্য গত বছর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যুর কারণে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ২৯ মার্চ এ উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনার কারণে তা পিছিয়ে ১০ অক্টোবর ভোট গ্রহণের দিন ঠিক করা হয়।


নির্বাচনে চরভদ্রাসন উপজেলাবাসী একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান পেয়েছে বলে এলাকাবাসীর দাবী।



Post Top Ad

Responsive Ads Here