ফরিদপুরে মুজিব শতবর্ষে ডিজিটাল ম্যারাথন অংশগ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২১

ফরিদপুরে মুজিব শতবর্ষে ডিজিটাল ম্যারাথন অংশগ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ ডিজিটাল ম্যারাথনে অংশে বিভিন্ন ফর্মেশন এবং সংস্থার মাধ্যমে সামরিক-বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণ সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪শে ফেব্রুয়ারী বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-সাভার ক্যান্টনমেন্ট লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ পিএসসি, মেজর মোহাম্মদ শাহিন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,  RAB-৮ এর অধিনায়ক রফিকুল ইসলাম, পৌর মেয়র অমিতাভ বোস প্রমূখ।

সভায় জানানো হয় আগামী ৬ই মার্চ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সকাল ৮.৩০ টায় একটা ম্যারাথন র‌্যালী অনুষ্ঠিত হবে। ম্যারাথন র‌্যালীটি শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু হয়ে শেষ হবে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে।

এই অনুষ্ঠানে পৌর মেয়র অমিতাভ বোসকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়।

এছাড়াও প্রতিযোগিতায়  প্রথম ১০০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় ক্যাপ্টেন মোহাম্মদ রবিউল ইসলাম সজীব অনলাইন রেজিস্ট্রেশনের একটি ভিডিও চিত্র

http://dhakamarathone.com.bd/login এ প্রবেশ করুন।
User:freeadmin1@marathon.com.bd
Password: freeadmin@1 প্রদান করুন।
অথবা
User:freeadmin2@marathon.com.bd
Password: freeadmin@2 প্রদান করুন।

প্রদর্শন করেন। এ ওয়েব সাইট লিঙ্ক ওপেন করে রেজিষ্ট্রেশন করা যাবে।

উল্লেখ, ফেসবুকে বা অনলাইনে রেজিষ্ট্রেশন না করতে পারলেও উপজেলা পরিষদের সামনে রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা থাকবে। সেখান থেকে নাম লিখে টোকেন সংগ্রহ করতে পারবে। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ ক্রীড়া সংস্থা ও বিভিন্ন  রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। তাদের মাধ্যমে রেজিস্টেশন করার ব্যবস্থা থাকেবে। 


ফরিদপুরে এই প্রথম ব্যাপকতায় ভরা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ ডিজিটাল ম্যারাথনে অংশ নিতে ফরিদপুরের জেলা প্রশাসক জেলাবাসিকে আহবান জানিয়েছেন। তিনি আশা করেন মুজিব শতবর্ষে ফরিদপুর আরো একটি ভালো কাজের সাক্ষী হবে।

Post Top Ad

Responsive Ads Here