ফরিদপুরে হোটেল গুলোতে সিঙ্গেল ই্উস প্লাস্টিক বন্ধে মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২১

ফরিদপুরে হোটেল গুলোতে সিঙ্গেল ই্উস প্লাস্টিক বন্ধে মতবিনিময়



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পরিবেশ অধিদপ্তর, এর উদ্যোগে মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর প্রদত্ত আদেশ মোতাবেক হোটেল/মোটেল/রিসোর্ট/রেস্তোরাসমূহে সিঙ্গেল ই্উস প্লাস্টিক এর ব্যবহার বন্ধে ফরিদপুর হোটেল রেস্তোরা মালিক সমিতির সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ। 


উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ সভায় মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর প্রদত্ত আদেশে সকল হোটেল/মোটেল/রিসোর্ট/রেস্তোরাসমূহে সিঙ্গেল ই্উস প্লাস্টিক এর ব্যবহার বন্ধের বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সে বিষয়ে সকলকে অবহিত করেন। এছাড়া প্লাস্টিক ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকর দিক সর্ম্পকে আলোকপাত করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও জনাব মিতা রানী দাস, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি খন্দকার শামসুল আলম মঞ্জু, রেস্তোরা মালিক গৌতম কুমার ঘোষ, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
 

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয় :
১)    মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ এর প্রদত্ত আদেশ মোতাবেক সকল হোটেল ও রেস্তোরায় সিঙ্গেল ই্উস প্লাস্টিক এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ/সীমিত করা হবে।


২)    রেস্তোরাসমূহে গরম খাবার প্লাস্টিকের পাত্রে ডেলিভারী/সরবরাহ করা সীমিত করা হবে।


৩)    সিঙ্গেল ই্উস প্লাস্টিক এর বিকল্প ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে মালিক সমিতির পক্ষ হতে প্রচার প্রচারনা চালানো হবে। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর প্রচার প্রচারনায় অংশগ্রহণ করতে পারে।  


৪)    যেহেতু করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে সভাটি আয়োজন করা হয়েছে, সেহেতু উপস্থিত মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ সকল হোটেল ও রেস্তোরা মালিকগণকে বিষয়সমূহ অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হবে।


০২।    ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক এ ধরণের মতবিনিময় সভা আয়োজন অব্যাহত থাকবে। উল্লেখ্য গতকাল ২৩ ফেব্রেুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ একই বিষয়ে ফরিদপুর আবাসিক হোটেল মালিক সমিতির সাথে আরেকটি মতবিনিময় সভা করা হয়েছে।   

Post Top Ad

Responsive Ads Here