ফরিদপুরে পদ্মা সেতুর কাজে ভারত থেকে আনা পাথর নামতে বাধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২১, ২০২১

ফরিদপুরে পদ্মা সেতুর কাজে ভারত থেকে আনা পাথর নামতে বাধা



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পদ্মা সেতুর নদী শাষন কাজের জন্য ভারত থেকে ৬০টি ওয়াগনে করে আসা প্রায় দুই হাজার টন পাথর নামতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে সদর উপজেলার আমিরাবাদ রেল ষ্টেশনে পাথর আসবে শুনে স্থানীয় দুই সন্ত্রাসী সাদ্দাম ও সফু সেখ পাথরের সাথে জরিত প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল এর ম্যানেজার মোঃ হযরত আলীকে হুমকি ধামকি প্রদান করে। একই সাথে তার কাছে উৎকোচ দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। খবর পেয়ে শনিবার সকালে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ এর দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।  


পাথর কোম্পানীর ম্যানেজার মোঃ হযরত আলী বলেন, শুক্রবার রাতে সাদ্দাম ও সফু সেখ পাথর আসবে শুনে আমাকে এসে গালিগালাজ হুমকি ধামকি দিয়ে যান। এখন থেকে পাথর নামলে তাদের টাকা ফয়সা দিতে হবে বলেও দাবি করেন। তিনি বলেন তাদের কাছে পাথর লোড-আনলডের কোন বৈধ কাগজ না থাকা সত্বেও তারা প্রায়ই আমাদের উপর চড়াও হন। 

রেলওয়ে পুলিশের ওসি মোঃ মাসুদ আলম জানান, আমরো অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে এই কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। 


এ বিষয়ে আমিরাবাদ রেল ষ্টেশন মাষ্টার তন্ময় কুমার দত্ত জানান,শুক্রবার রাতে খবর পাই লেল ষ্টেশনে পদ্মা সেতুর নদী শাষন কাজে ব্যবহৃত ভারত থেকে আনা পাথর নামতে বাধা দেয়া হচ্ছে পাথর কোম্পানীর ম্যানেজারকে। এরপর সকালে আমি রেলওয়ে পুলিশ এর একটি টিম নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে আসি। তিনি বলেন দেশের সবচেয়ে বড় একটি মেগা প্রকল্প পদ্মা সেতু। সেই সেতুর কাজে ব্যহারের জন্য আনা পাথর নামতে বাধা দেয়া খুবই খারাপ কাজ। তবে যেই এই কাজটি করবে আমরা তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহন করবো। তিনি বলেন লোড-আনলডের কাজ রেলের নির্দেশ রয়েছে রেলওয়ে ষ্টেশন মাষ্টার নিজেই করবেন।

Post Top Ad

Responsive Ads Here