ফরিদপুরের ভাঙ্গা পৌর নির্বাচনে প্রভাব খাটিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে দেয়ার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ১৯, ২০২১

ফরিদপুরের ভাঙ্গা পৌর নির্বাচনে প্রভাব খাটিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে দেয়ার অভিযোগ



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুর ভাঙ্গা পৌর নির্বাচনে যাচাই-বাচাই সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ভাঙ্গা উপজেলা হলরুমে যাচাই বাচাই সম্পন্ন করেন নির্বাচনের রিটানিং কর্মকর্তা আজিম উদ্দিন। এতে ৪জন মেয়র প্রার্থীর মধ্যে ২জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয় একশত সাক্ষর যুক্ত নির্বাচনী পত্রে একজনের সাক্ষরের মিল না থাকার কারনে।
যদিও প্রভাব খাটিয়ে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সিকে সড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সি। এসময় তিনি ষড়যন্ত্রের অভিযোগ করে বলেন একটি পক্ষ নির্বাচনে একক কৃতিত্ব তৈরি করতে আমার মনোনয়ন পত্র বাতিল করেছে। তিনি বলেন যে ভোটারের সাক্ষর সঠিক নয় বলে বাতিল করা হয়েছে তাহা সঠিক কথা নয়। ওই ভোটার জেনে বুঝে আমার পক্ষে সাক্ষর করেছেন বলেও তিনি জানান। তবে তিনি প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন।  


এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাক্ষর করা মতিউর রহমান বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সির পক্ষে নির্বাচনী পত্রে সাক্ষর দিয়েছি। তবে বৃহস্পতিবার রাতে দুজন লোক এসে আমার কাছ থেকে একটি সাক্ষর নেয় তবে তারা কি কারনে সেই সাক্ষর নিয়েছে তাহা বলতে পারবো না। তিনি বলেন যে সাক্ষর স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সির নির্বাচনী পত্রে করেছি তাহা আমি জেনে বুঝে তার পক্ষে করেছি।  


উল্লেখ্য আগামী ১১ এপ্রিল এই পৌরসভার ভোট। এতে ২৬ হাজার ৮শত ৮২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন সঠিক বলে রায় দেয় নির্বাচনের রিটানিং কর্মকর্তা। এতে আওয়ামীলীগের এএফএমডি রেজা ও ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের মোঃ আসাদুজ্জামানের প্রার্থীতা বর্তমানে বজায় রয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারন কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী নির্বাচনে লড়বেন। তবে এ নির্বাচনে বিএনপি কোন প্রার্থী দেননি।

Post Top Ad

Responsive Ads Here