ফরিদপুরে ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন আজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২০, ২০২১

ফরিদপুরে ৭দিন ব্যাপী বই মেলার উদ্বোধন আজ



সঞ্জিব দাস, ফরিদপর :
ফরিদপুরে আজ শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহ ব্যাপী বই মেলা। শহরের অম্বিকা ময়দান প্রাঙ্গনে সকাল ১০টায় বই মেলার উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বই মেলা আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৭শে মার্চ পর্যন্ত। মূলত জেলা প্রশাসন জমকালো নানা আয়োজনে পালন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। আর এই উদযাপন এর একটি অংশ হিসেবে নেয়া হয়েছে এবারের বই মেলা। ধারনা করা হচ্ছে এবারের বই মেলা অন্য সব বারের তুলনায় বেশি পাঠকের মন জয় করবে।
 

এদিকে 'মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ঘটনা স্মরণে অমলিন আজও-মোহাম্মাদ আলী আখন্দ। মুক্তিযুদ্ধে ফরিদপুরের বিভিন্ন বিবরণ সম্বলিত বইটি আজ সন্ধ্যায় ফরিদপুর বইমেলা মঞ্চে মোড়ক উন্মোচন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার।
 

বই মেলার এ আয়োজনে সকলের উপস্থিতি ও সহযোগীতা কাম্য করে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন আমাদের জন্য এক বিরাট প্রাপ্তি ও গর্বের । আমরা সৌভাগ্যবান যে এই সুবর্ণজয়ন্তীর সময়কাল দেখে যেতে পারছি। আগামীতে স্বধীনতার রজতজয়ন্তী কিংবা শতবর্ষ পূর্তি দেখার সৌভাগ্য হবে কিনা, সেসসময়ে আমরা বেঁচে থাকবো কিনা সেটি জানা নেই কারো। তাই আমাদের মাঝে স্বাধীনতার এই সুবর্নজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চাই। আমরা চাই আমাদের এই আয়োজনে দেশের সকল শ্রেণির মানুষ যেনো সম্পৃক্ত হয়। দেশের প্রতিটি মানুষ যেনো তাদের নিজ নিজ অবস্থান হতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে যথেষ্ট ভূমিকা রাখেন। সেই হিসেবে বই মেলা আয়োজন তারই একটি অংশ। আমরা বই মেলার স্টল গুলোতে যাতে বেশি বেশি মুক্তিযুদ্ধের উপর লেখা বই গুলো বেশি থাকে সেই আশা রাখবো স্টল গুলোর কাছে।

Post Top Ad

Responsive Ads Here