বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতুটি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২০, ২০২১

বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল সেতুটি

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে।  


শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সাথে নগরকান্দা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির নম্বর ফরিদপুর-ট-১১-০৩০৭।  ট্রাকটি বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মধ্যে অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। 


পুরাতন এই সেতুটি দিয়ে ভয়ে লোকজন পারপার করছিলো বেশ কিছুদিন যাবত। বার বার সেখানে একটি নতুন সেতুর দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসির ভিতর।

  
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, শরিনবার ভোরে নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Post Top Ad

Responsive Ads Here