উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা হতে অভিনব কায়দায় বালু উত্তোলন করা হচ্ছে। বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের আওতায় যমুনা নদীর শাখা (উত্তর দেলুয়া) থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ আকন্দের ছেলে আব্দুল আওয়াল আকন্দ দিনের পরিবর্তে কৌশল পাল্টিয়ে রাতের আঁধারে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ভাবে বালু উত্তোলন করছে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল আওয়াল দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসা করে আসছে। তার অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে শতশত বিঘা আবাদি জমি সহ ঘর বাড়ি হুমকির সম্মুখীন হয়ে রয়েছে। বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে তাকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হলেও কিছুতে তার অবৈধ বালু ব্যবসায় রোধ করা যাচ্ছে না বিধায় স্থানীয়দের মধ্যে তিব্র ক্ষোভ দেখা দিয়েছে।
অবৈধ বালু ব্যবসায়ী আব্দুল আওয়াল আকন্দের সাথে কথা বললে তিনি প্রতিবেদকে জানান, আমি সবকিছু ম্যানেজ করে বালু উত্তোলন করছি।
তবে এ বিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঐ অঞ্চলে বৈধ কোন বালু মহলে অনুমোদন দেওয়া নেই। যদি কেউ অবৈধ বালু উত্তোলন করে থাকে তবে তার বিরুদ্ধে দূত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়/রাজ

