চরভদ্রাসনে পত্রিকা পাঠের উন্মুক্ত দেয়াল স্থাপন করল একতাবদ্ধ সংগঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০১, ২০২১

চরভদ্রাসনে পত্রিকা পাঠের উন্মুক্ত দেয়াল স্থাপন করল একতাবদ্ধ সংগঠন



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এই প্রথম উন্মুক্তভাবে পত্রিকা পাঠের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতাবদ্ধ সংগঠন’। সোমবার (পহেলা মার্চ)  দুপুর ১২ টায় উপজেলা সংলগ্ন আদালদ ভবনের দেওয়ালে আনুষ্ঠানিকভাবে পত্রিকা টানিয়ে দেওয়া হয়।


উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসিমিন সুলতানা।তিনি বলেন, প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি উন্নয়নমূলক ব্যাতিক্রম ধারায় কাজ করছে। আমি সংগঠনটির সার্বিক মঙ্গল কামনা করছি।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিনিয়র সহকারী কমিশনার ফরিদপুর জেলা প্রশাসন এর  সীমা রানী ধর, হালিমা খাতুন ও সুমন দাস। 


সংগঠনটির সভাপতি মোঃ নাজমুল হোসেন এর সার্বিক পরিচালনায় সকল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মিথিলা মিম,সংগঠনের সদস্য সানিয়া আক্তার, মাহমুদুল হাসান শান্ত, মোঃ সোহেল রানা, জাহিদ দেওয়ান, শহীদুল ইসলাম, সুমন বিশ্বাস, সিহাব ও শাহেদ প্রমুখ।



সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here