ফরিদপুরে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০১, ২০২১

ফরিদপুরে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুর প্রেসক্লাবে  সোমবার (পহেলা মার্চ) সকালে  দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষীকি পালন করা হয় ।এসময় ফরিদপুরের সাংবাদিকবৃন্দ  কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন ।


আমাদের কন্ঠ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি রিফাত ইসলামের উদ্যোগে আয়োজিত এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। 


এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সহ সভাপতি সাজ্জাদ হোসেন রনি, সহ সভাপতি সাইফুল ইসলাম অহিদ, দপ্তর সম্পাদক এম এ আজিজ, সমকাল ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হাসানুজ্জামান সহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


প্রধান অতিথি তার বক্তব্যে আমাদের কন্ঠ পত্রিকার সাফল্য কামনা করেন এবং বলেন আমাদের কন্ঠ সত্য ও সঠিক সংবাদ তুলে আনবে যাতে জনগণ সঠিক সংবাদটি জানতে পারে।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিনিধি রিফাত তার সাংবাদিকতার পথে ফরিদপুরে কর্মরত সকল সাংবাদিকের সহযোগীতা কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here