নিখোঁজের দুই দিন পর ফরিদপুর থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২৩, ২০২১

নিখোঁজের দুই দিন পর ফরিদপুর থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার



ফরিদপুর প্রতিনিধি :   
ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বেড়িবাধের পাশ থেকে মঙ্গলবার দুপুরে অটো চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালক গত ২১ মার্চ থেকে নিখোঁজ ছিলো। নিহতের নাম বাবুল হোসেন(২২)। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্লার ছেলে। 


নিহতের ভাই হেলাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় ২১ মার্চ সন্ধায় বাবুল অটোবাইক নিয়ে ভাড়ায় চালানোর উদ্ধেশ্যে বের হলেও আর ঘরে না ফিরলে পুলিশকে অবহিত করা হয়। তিনি জানান, ২৩ মার্চ ফরিদপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে এসে পরনের কাপড়ের অংশ বিশেষ ও আকৃতি দেখে সনাক্ত করেন তিনি। 


কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, অন্যত্র হত্যা করার পর লাশের পরিচয় গোপন করতে আগুনে পোড়ানোর চেষ্টা করে থাকতে পারে দূবৃত্তরা। 


তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

Post Top Ad

Responsive Ads Here