ফরিদপুরে জুটমিলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি গোডাউনের পাট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২৩, ২০২১

ফরিদপুরে জুটমিলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি গোডাউনের পাট



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের শহরতলীর কানাইপুরে অবস্থিত করিম জুটমিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে মিল কর্তৃপক্ষ।


স্থানীয় ও মিলে কর্মরত শ্রমিকেরা জানান,  বেলা ১২টার দিকে করিম জুটমিলের মধ্যে অবস্থিত ১৯ নম্বর পাটের গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই ২০ নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিল কতৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী, সালথা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 


এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, করিম জুট স্পিনার্সের জুট সেক্টরের দুইটি গোডাউনে অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। 


ফায়ার সার্ভিসের ফরিদপুর অফিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, পাটের গুদামে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষতির পরিমান কতো তা তদন্ত করে দেখা হচ্ছে।   

Post Top Ad

Responsive Ads Here