ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৪, ২০২১

ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন



সঞ্জিব দাস, ফরিদপুর :
সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি রাম দত্ত, জেলা কমিটির সহ-সভাপতি তাপস দত্ত, তাপস সাহা, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান চন্দ্র সাহা, প্রবোধ কুমার সাহা, অতুল বিশ্বাস, গোপাল দত্ত, সুরজিৎ কুমার কুন্ডু প্রমূখ। 

এসময় বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here