রাজনৈতিক প্রতিহিংসায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২১, ২০২১

রাজনৈতিক প্রতিহিংসায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ



    
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বোয়ালমারীতে বৃদ্ধ আকমল শেখ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে  মামলা করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) রাতে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ছেলে মো. ইব্রাহীম শেখ।

মামলার আসামিরা হলেন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, জামাল মাতুব্বর, সবুজ মাতুব্বর, নুরু মাতুব্বর, সাহিদুল মাতুব্বর প্রমুখ।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে গত ১৭ মার্চ রাতে পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখ (৬০) দোকানে বিড়ি কিনার জন্য বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষের লোকেরা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নিহতের স্ত্রী সাংবাদিকদের কাছে বলেছিল কে বা কারা খুন করেছে জানি না। কিন্তু এখন রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী এই মামলায় নামটি দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু বলেন, এটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা জানাই।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা বলেন, আমার মনে হয় না যে, সে এ ঘটনার সঙ্গে জড়িত আছে। তার বাড়ি অনেক দূরে। সে রাজনীতির শিকার। আমার মনে হয় না, তাকে আসামি করা ঠিক হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। আমরা তদন্ত করে দেখব যাদের নাম দিয়েছে তারা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা। জড়িত তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে আসামী করায় বোয়ালমারীতে দল মত নির্বিশেষে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন। 

Post Top Ad

Responsive Ads Here