বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৮ জনকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

বেলকুচিতে ভ্রাম্যমান আদালতে ৮ জনকে জরিমানা



উজ্জ্বল অধিকারী,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 সারাবিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ক্রান্তিকালের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্মক কঠোর লকডাউনের নবম দিনে বেলকুচিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ হাজার  ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রোমণ মোকাবেলার অংশ হিসেবে উপজেলার সর্বত্র জনসচেতনাসহ সরকারি স্বাস্থবিধি নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সার্বজনীন জনস্বার্থে বেলকুচিতে  উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা করেন উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস এম রবিন শীষ। ২২ (এপ্রিল) বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকার  হাট-বাজার এলাকার কতিপয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং সরকারি স্বাস্থবিধি অনুসরণ না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পৃথক ৮টি মামলায় ২ হাজার ৫০ টাকা  জরিমানা আদায় করেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এস এম রবিন শীষ, নেতৃত্বে অভিযানে এসময় আইনশৃঙ্খলা নিরাপত্তা সহায়তায় ছিলেন পুলিশ সদস্যবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here