বোয়ালমারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

বোয়ালমারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন



আআব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে অভ্যন্তরীণ গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। খাদ্য বিভাগের আয়োজনে রবিবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক, বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ময়েশ্চারমিটারের মাধ্যমে  গমের টেম্পারাচার মেপে মান যাচাই করা হয়।  


বোয়ালমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বোয়ালমারী খাদ্য গুদাম এ বছর প্রতি কেজি গম ২৮ টাকা দরে ৬৬৩ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here